ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে একমাত্র গোল করা ফেরান তোরেস বার্সেলোনা ছাড়ছেন। স্পেনের বিশ্বকাপ জয়ী যোগ দিচ্ছেন টানা দুইবারের ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিতে।
বেশ কয়েকটি মিডিয়া আউটলেট একই তথ্য দিয়েছে। ফুট মের্কাটোর প্রতিবেদন অনুযায়ী, স্প্যানিশ তারকা ছুটিতে থাকার সময় কাতালান ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ফরাসি ক্লাবের সঙ্গে তার এজেন্টে আলোচনা চলমান। স্প্যানিশ সংবাদপত্র মার্কা বলছে, পিএসজির ও বার্সেলোনার মধ্যে ইতিবাচক আলাপ হতে চলেছে। আগামী সপ্তাহে দুই পক্ষ এ নিয়ে কথা বলবে।
তোরেসের ট্রান্সফার ফি ৫ কোটি ইউরো ছাড়াবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের আগেই এই তারকার এমন দাম নির্ধারণ করেছিল। বিশ্বকাপের ফাইনালে গোল করায় এই দাম পেতে সমস্যা হবে না বলে মনে করা হচ্ছে।
এদিকে পিএসজি ব্রাডলি বারকোলাকে ছেড়ে দিচ্ছে। লিভারপুলসহ একাধিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। বারকোলা চলে গেলে তোরেসের জন্য জায়গা ফাঁকা হবে। হান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনায় গত মৌসুমে তোরেস আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূীমকা রাখেন। রবার্ট লেভানডোভস্কির জায়গায় অন্যতম স্ট্রাইকার হিসেবে খেলেছেন। ২৩ লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি এবং বার্সার টানা দ্বিতীয় লা লিগা জয়ের পথে গোল করেছেন ১৬টি।
কাতালানদের হয়ে তোরেস ২০৭ ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৩ অ্যাসিস্ট করেছেন। ২০২২ সালে তাকে ম্যানসিটি থেকে সাড়ে ৫ কোটি ইউরো ফি দিয়ে কিনে নেয় বার্সা। তার আগে ভ্যালেন্সিয়াতে ছিলেন ২৬ বছর বয়সি ফরোয়ার্ড।
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের ...
স্পোর্টস ডেস্ক : মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি ...
নিউজ ডেস্ক : সম্প্রতি মন্ট্রিল মাস্টার্স প্রতিযোগিতা থেকে না...
নিউজ ডেস্ক : জসপ্রিত বুমরাহর চোটের কারণে শ্রীলঙ্কার দুই ম্যা...
নিউজ ডেস্ক : গ্রুপিং হয়েছিল আগেই, এবার প্রকাশ পেল সূচি। এশিয়...

মন্তব্য (০)