• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নির্ভর করছে ইসরাইলের ওপর: হামাস

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বের বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রথম পর্বের প্রতি ইসরাইলের পূর্ণ সম্মতির ওপর। এর মধ্যে রয়েছে গাজা থেকে দখলদার ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং সব ধরনের সামরিক হামলা বন্ধ করা।

শুক্রবার (৩১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস স্পষ্ট করে জানিয়েছে যে চুক্তিতে সম্মত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন এবং এ সংক্রান্ত একটি সময়সীমা নির্ধারণের জন্য দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিশ্রুতিই হলো প্রধান এবং অপরিহার্য পূর্বশর্ত।

এছাড়া, চুক্তি এগিয়ে নিতে আরও কিছু জরুরি শর্তের কথা উল্লেখ করেছে গোষ্ঠীটি। এর মধ্যে রয়েছে— গাজা প্রশাসন পরিচালনার জন্য একটি জাতীয় প্রশাসনিক কমিটি গঠন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ইসরাইল-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়া।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo