• রাজনীতি

অর্থমন্ত্রী খসরুর সাথে কি কথা হল সালমান-আমিরের

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

নিউজ ডেস্ক : দেশের ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির তিন সুপারস্টার। আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী। মীর্জা সালমান ইস্পাহানি। দেশের ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক। মোহাম্মদ আমিরুল হক। সভাপতি, চট্টগ্রাম চেম্বার ও সীকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

অনেক দিন পর এক ফ্রেমে ধরা পড়লেন তিনজন।

আমির খসরু-সালমান ইস্পাহানির সখ্য ও বন্ধুত্ব অনেক পুরনো। সুদর্শন স্মার্ট চৌকস এই দুই বন্ধুর সঙ্গে যোগ দিয়েছেন আমিরুল হক, তিনিও কম যান না-বাকপটু হিসেবে পরিচিত।

ব্যবসায়ী শিল্পপতিদের নানা সংকট একই সঙ্গে অর্থনীতির অপার সম্ভাবনা নিয়ে সিরিয়াস আলোচনার পাশাপাশি চলছিল তাদের খুনসুটি ও রসালাপ।

গতকাল চট্টগ্রামের বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর তীরে চাইনিজ ইকোনমিক জোনের নির্মাণকাজ উদ্বোধনের সময় তারা তিনজন একান্তে কথা বলছিলেন।

কী কথা হয়েছে— এমন প্রশ্নে চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক বললেন, ‘চট্টগ্রামকে এই অঞ্চলের ‘বিজনেস ও ইন্ডাস্ট্রিয়াল হাব’ হিসেবে গড়ে তোলার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছিলাম বারবার। তিনি সায় দিয়ে বললেন, আই মেক অল এফোর্টস্ (আমি সর্বাত্মক চেষ্টা করব)।’

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo