ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন থিবো কোর্তোয়া। তবে শুধু তার ইচ্ছাই শেষ কথা নয়, নতুন কোচের পরিকল্পনার সঙ্গেও সেটির মিল থাকতে হবে। তাই আপাতত বেলজিয়ামের হয়ে নিজের পরবর্তী অধ্যায়ের সিদ্ধান্ত স্থগিত রেখেছেন অভিজ্ঞ এই গোলরক্ষক। নতুন কোচ মার্ক ফন বোমেলের সঙ্গে আলোচনার পরই ঠিক হবে আন্তর্জাতিক ফুটবলে তার ভবিষ্যৎ।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেয় বেলজিয়াম। সেই ম্যাচ দিয়েই শেষ হয় কোচ হুডি গাহসিয়ার দায়িত্বকাল।
বিশ্বকাপের পর নতুন কোচ নিয়োগে বেশি সময় নেয়নি বেলজিয়ান ফুটবল ফেডারেশন। নেদারল্যান্ডসের সাবেক তারকা মিডফিল্ডার মার্ক ফন বোমেলকে ২০২৮ ইউরো পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের হয়ে খেলা ৪৯ বছর বয়সি এই কোচ সবশেষ ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বেলজিয়ান ক্লাব রয়্যাল অ্যান্টওয়ার্পের।
ফন বোমেলের নিয়োগকে খুব একটা বিস্ময় হিসেবে দেখছেন না কোর্তোয়া। একটি স্পন্সরশিপ অনুষ্ঠানে তিনি বলেন, নতুন কোচের প্রতি ফুটবলারদের স্বাভাবিকভাবেই বাড়তি সম্মান থাকবে।
তিনি বলেন, এটা খুব বড় কোনো চমক নয়, কারণ বেশ কিছুদিন ধরেই তার নাম আলোচনায় ছিল। আমার মনে হয়, অ্যান্টওয়ার্পে তিনি প্রমাণ করেছেন যে তিনি একজন শীর্ষমানের কোচ। অনেক ফুটবলারই তার সম্পর্কে খুব ইতিবাচক কথা বলেন। আমিও তাকে ভালোভাবে জানার জন্য মুখিয়ে আছি।
এখন সবচেয়ে বড় প্রশ্ন, নতুন কোচের অধীনে কোর্তোয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার কোন পথে এগোবে। ৩৪ বছর বয়সি এই গোলরক্ষক বিশ্বকাপের পরই জানিয়েছিলেন, জাতীয় দল থেকে এখনই অবসর নিতে চান না। তবে কিছুদিন বিশ্রাম প্রয়োজন। বিশেষ করে আসন্ন উয়েফা নেশন্স লিগে খেলার ইচ্ছা নেই তার।
এই বিষয়টি নিয়েই নতুন কোচের সঙ্গে আলোচনা করতে চান কোর্তোয়া। তিনি বলেন, আমি অবশ্যই জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে চাই। তবে সেটি অনেকটাই তার সঙ্গে আমার আলোচনার ওপর নির্ভর করবে।
নিউজ ডেস্ক : ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে চায়...
স্পোর্টস ডেস্ক: মাত্র ১৫ বছর বয়সেই বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভ...
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...
স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...

মন্তব্য (০)