• খেলাধুলা

হোয়াইটওয়াশ এড়াতে জিম্বাবুয়ের টার্গেট ১৯৩

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত। হোয়াইটওয়াশ এড়াতে হলে ১২০ বলে ১৯৩ রান করতে হবে স্বাগতিক জিম্বাবুয়েকে।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জয়ে আগেই সিরিজ নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। আজকের ম্যাচটি জিম্বাবুয়ের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৯২ রান করে ভারত। দলের হয়ে ৪৯ বলে ৮টি চার আর চারটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৮১ রান করেন বৈভব সূর্যবংশী। ইনিংসের একিবারে শেষ দিকে ব্যাট করতে নেমে মাত্র ১৪ বল খেলে দুই চার আর এক ছক্কার সাহায্যে অপরাজিত ২৫ রান করেন রিংকু সিং। ১৮ বলে ২৭ রান করেন অধিনায়ক স্রেয়াশ আইয়ার। ২৬ বলে ২৯ রান করেন ইশান কিশান।

প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরেন ওপেনার অভিষেক শর্মা। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বৈভব সূর্যবংশীর সঙ্গে জুটি গড়ে তোলেন ইশান কিশান। এই জুটিতে ৫০ বলে ৭৫ রানের পার্টনারশিপ গড়েন তারা।

দলীয় ৯৫ রানের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন ইশান। তার আগে ২৪ বলে চার বাউন্ডারিতে করেন ২৯ রান। ৩১ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন বৈভব সূর্যবংশী। একের পর এক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বৈভব সূর্যবংশী। 

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo