ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে, নতুন করে দেশ গড়ে তোলা বেশ চ্যালেঞ্জের— এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৬ জুলাই) রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের কর্মশালায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, চারদিকে অনিয়ম-অস্থিতিশীলতায় দেশের সব প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হয়েছে, সেগুলো পুনঃনির্মাণ করতে হবে। এখন দেশ গঠনের সুযোগ এসেছে; এমন সুযোগ সবসময় আসে না।
তিনি বলেন, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে এনার্জি সেক্টরে, যা গ্যাস-জ্বালানি তেলের অপর্যাপ্ততার কারণেই ঘটছে। তবে এসব জায়গায় কাজ করা এবং গবেষণায় নিয়োজিতরাও সেই পরিস্থিতি কাটিয়ে উঠছে কাজ করে যাচ্ছেন।
এসময় রাজনীতি যাতে রাষ্ট্র ও দেশের কল্যাণে হয় এমন বার্তা দিয়ে নেতিবাচক রাজনীতি না করার আহ্বান জানান স্থানীয় সরকার মন্ত্রী।
নিউজ ডেস্কঃ পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদীদের সাথে যোগ...
নিউজ ডেস্কঃ দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে স...
নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেস...
নিউজ ডেস্কঃ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান...
নিউজ ডেস্কঃ ভবিষ্যৎ মহামারি মোকাবিলায় পূর্বানুমানযোগ্য ...

মন্তব্য (০)