ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় স্মৃতিসৌধে পুষ্প্স্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে তিনি এ শ্রদ্ধা জানান।
সেখানে, মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন তিনি। এসময় অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন তিন বাহিনীর চৌকস সদস্যরা।
শ্রদ্ধা নিবেদন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। এছাড়া, জাতীয় স্মৃতিসৌধ প্রঙ্গণে গাছের চারা রোপন করেন অস্থায়ী রাষ্ট্রপতি।
এরপর, দুপুর সাড়ে ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন হাফিজ উদ্দিন আহমদ।
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...
নিউজ ডেস্ক : দেশের ৬২ জেলার ১৫০টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে...
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষম...
নিউজ ডেস্কঃ সরকারি উদ্যোগে এবং প্রায় বিনা খরচে মালয়েশিয়...

মন্তব্য (০)