• জাতীয়

‎বাংলাদেশে বি‌নি‌য়োগ চে‌য়ে কাতারের আমিরকে প্রধানমন্ত্রীর চি‌ঠি

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে কাতারের আমিরের কাছে প্রধানমন্ত্রীর একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেছেন পররাষ্ট্রমন্ত্রী খালিলুর রহমান।

‎শুক্রবার (২৪ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণাল জানায়, ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল-মুরাইখির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।
‎
‎বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতবিনিময় করেন তারা।
‎
‎বৈঠককালে খালিলুর রহমান কাতারের আমিরের উদ্দেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর লেখা একটি চিঠি হস্তান্তর করেন। ওই চিঠিতে বাংলাদেশে কাতারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

‎সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

১

নিউজ ডেস্কঃ সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন,...

image

‎বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরক...

২

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দি...

image

ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুল...

৩

‎নিউজ ডেস্কঃ পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদীদের সাথে যোগ...

image

‎৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নি...

৪

নিউজ ডেস্কঃ দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে স...

image

‎বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে...

৫

‎নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেস...

  • company_logo