ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে। একই সঙ্গে তাকে দুই দিনের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক ট্রাইব্যুনাল এসব আদেশ দেন। ট্রাইব্যুনাল দুই মাসের মধ্যে মোজাফফরের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, প্রায় ৪৫ বছর পলাতক থাকার পর গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি এখন সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।
নিউজ ডেস্ক : প্রতিদিন সকালে দাঁত মাজার ফাঁকেই অজান্তে শরীরে ...
নিউজ ডেস্ক : বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদল...
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুর রহমান বদিই টেকনাফ...
নিউজ ডেস্ক : পণ্য ও সেবা উভয় খাতের রপ্তানিতে ১৫ শতাংশ প্রবৃদ...
নিউজ ডেস্ক : ২০২৭ সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন ২৭ জুলা...

মন্তব্য (০)