• লিড নিউজ
  • জাতীয়

জ্বালানিখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করল বাংলাদেশ ও রাশিয়া ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়া আজ বিশেষ করে জ্বালানি খাতসহ দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা এবং সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
‎
‎পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং তার রুশ প্রতিপক্ষ সের্গেই লাভরভ নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
‎
‎বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
‎
‎আলোচনার সময় দুই পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে সহযোগিতার ওপর বিশেষ জোর দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করেন।
‎
‎উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশি¬ষ্ট ক্ষেত্রগুলোতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর উপায় নিয়েও মতবিনিময় করেছে।
‎
‎লাভরভ বৈঠককালে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন।
‎
‎রুশ পররাষ্ট্রমন্ত্রী নবগঠিত বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গোষ্ঠীকেও স্বাগত জানিয়েছেন এবং দুই দেশের মধ্যে আইন প্রণয়ন সংক্রান্ত সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটি উপায় হিসেবে এই উদ্যোগের প্রশংসা করেছেন।
‎
‎উভয় পক্ষ অব্যাহত যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা আরও জোরদার করতে এবং দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিতে একমত হয়েছে।

মন্তব্য (০)





image

‎সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

১

নিউজ ডেস্কঃ সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন,...

image

‎বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরক...

২

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দি...

image

ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুল...

৩

‎নিউজ ডেস্কঃ পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদীদের সাথে যোগ...

image

‎৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নি...

৪

নিউজ ডেস্কঃ দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে স...

image

‎বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে...

৫

‎নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেস...

  • company_logo