ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : বাহরাইন ও কুয়েতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশ দুটিতে আজ মঙ্গলবার (২১ জুলাই) মিসাইল ও ড্রোন ছুড়েছে তেহরান।
কুয়েতের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সময় রাত ৮টার দিকে জানায় তারা শত্রুদের ছোড়া মিসাইল ও ড্রোন প্রতিহত করছে। কোনো বিস্ফোরণের শব্দ হলো আতঙ্কিত না হওয়ার আহ্বানও জানিয়েছে তারা। সশস্ত্র বাহিনী বলেছে, মিসাইল ও ড্রোন প্রতিহত করার কারণে বিকট বিস্ফোরণের শব্দ হতে পারে।
কুয়েতে হামলার প্রায় একই সময় বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। এ সময় বাসিন্দাদের নিকটস্থ নিরাপদ আশ্রয় কেন্দ্রে আহ্বান জানায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গতকাল কুয়েতের পানি ও বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় ইরান। আজ কোন বস্তু লক্ষ্য করে হামলা হয়েছে সেটি এখনো নিশ্চিত নয়।
সূত্র: আলজাজিরা
নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...
নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...
নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

মন্তব্য (০)