• আন্তর্জাতিক

মোদির বাসভবনের সামনে বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার কংগ্রেস প্রকাশিত একটি ভিডিওতে এ কর্মসূচির দৃশ্য দেখা যায়।

শিক্ষাব্যবস্থার সংস্কার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) আন্দোলন করছে। এর অংশ হিসেবে সোমবার নয়াদিল্লিতে সংসদ অভিমুখে মিছিল করলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। আন্দোলনকারীদের দাবি, এতে অন্তত ১৮০ জন আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল গান্ধী লিখেছেন, ‘গতকাল শিক্ষার্থীদের ওপর যে নৃশংসতা চালানো হয়েছে, তার জবাবদিহি চাইতে আমরা প্রধানমন্ত্রী মোদির বাসভবন পর্যন্ত মিছিল করেছি।

সোমবার যন্তর মন্তর ও আশপাশের এলাকায় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। প্রত্যক্ষদর্শীদের মতে, অনেক বিক্ষোভকারী ব্যারিকেড ভেঙে সংসদের দিকে এগিয়ে যান। তাদের থামাতে সংসদ ভবনের কাছাকাছি এলাকায় বাস দিয়ে রাস্তা বন্ধ করে দেয় পুলিশ।

একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানান, বহু স্তরের ব্যারিকেড, প্রায় ৩ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন এবং ইন্টারনেট সেবা বন্ধ থাকার পরও বিপুলসংখ্যক বিক্ষোভকারী সংসদের কাছাকাছি পৌঁছে যায়।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিচার্জ করে।

এদিকে কেন্দ্রীয় সরকারের সঙ্গে সিজেপির প্রথম বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা দলটির প্রতিনিধিদের আশ্বাস দিয়েছেন যে, তাদের দাবিগুলো সরকার অভ্যন্তরীণভাবে আলোচনা করবে। সোমবার সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

তবে সিজেপির অভিযোগ, তাদের কর্মসূচিতে দিল্লি পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে। দলটির দাবি, বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে. আংমোর সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

যন্তর মন্তরের বিক্ষোভ মঞ্চ সরিয়ে দেওয়ার পরও সিজেপি কেরালা হাউসের কাছে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে।

মন্তব্য (০)





image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

image

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্...

নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...

image

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

  • company_logo