ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সিজেপি’র প্রতিনিধি সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিজেপির শীর্ষস্থানীয় রাজনীতিবিদ ও কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে দেখা করেছেন। তাদের মধ্যে আনুমানিক ১০ মিনিটের কথোপকথন হয়েছে। বৈঠক থেকে বেরিয়ে সৌরভ দাস জানান, জে পি নাড্ডা আমাদের কথা শুনেছেন এবং আমাদের দাবি নিয়ে আলোচনা করার আশ্বাস দিয়েছেন। তবে কোনও প্রতিশ্রুতি দেননি বলে জানিয়েছেন ওই দুই প্রতিনিধি।
সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিক্ষোভে উত্তাল হয়ে উঠতে শুরু করে নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ক্রমশ এগিয়ে যেতে থাকে সংসদ ভবনের দিকে। এই আবহেই বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করার বার্তা দেন জে পি নাড্ডা। ‘ককরোচ জনতা পার্টি’র দুই প্রতিনিধির সঙ্গে নিজের বাসভবনে দেখা করেছেন তিনি।
সৌরভ দাস জানান, জে পি নাড্ডা নির্দিষ্ট স্তরে কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন। তবে দাবিপূরণ না হলে, আন্দোলন থামবে না বলে জানিয়েছেন তারা
সিজেপি-র তরফে একটি চিঠি দেওয়া হয়েছে জে পি নাড্ডাকে। মূলত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা। তবে জে পি নাড্ডা বা কেন্দ্রীয় সরকারের তরফে এই বৈঠক নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।
দিল্লিতে তুমুল বিক্ষোভের আবহের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দফতরে আলোচনায় বসেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...
নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...
নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...
নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

মন্তব্য (০)