• লিড নিউজ
  • জাতীয়

প্রাথমিক পর্যায়ে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: জ্বালানিমন্ত্রী ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ বিদ্যুৎ সাশ্রয়ী করতে গ্রামীণ পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিওগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে সোলার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে সরকারের।’
‎
‎সোমবার (২০ জুলাই) সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এনডিপির একটি সেমিনারে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
‎
‎এ সেমিনারে দেয়া বক্তব্যে জ্বালানির আমদানি নির্ভরতা কমাতেও জোর দেন মন্ত্রী। তিনি বলেন, ‘সরকার দায়িত্ব নেয়ার পর জ্বালানি ক্রয় করতেই সরকারের খরচ হয়েছে ২ বিলিয়ন ডলার।’
‎
‎আমদানি নির্ভর জ্বালানিতে থাকায় বিদ্যুতের দাম বাড়ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিশ্বের অনেক দেশ সমুদ্র থেকে জ্বালানি উৎপাদন করলেও এই জায়গায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে।’
‎
‎আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ‘সোলার প্যানেল স্থাপন হলে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।’ একইসঙ্গে তৃণমূল পর্যায়ে সোলার প্যানেল স্থাপনের জন্য এনজিও সংস্থাগুলোকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।

মন্তব্য (০)





image

‎সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

১

নিউজ ডেস্কঃ সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন,...

image

‎বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরক...

২

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দি...

image

ফ্যাসিবাদীদেরকে তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ আইনে ব্যবস্থা: পুল...

৩

‎নিউজ ডেস্কঃ পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদীদের সাথে যোগ...

image

‎৩১ জানুয়ারির মধ্যে সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নি...

৪

নিউজ ডেস্কঃ দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে স...

image

‎বিগত সরকার সময়মতো হামের টিকা না দেওয়ায় খেসারত দিতে হচ্ছে...

৫

‎নিউজ ডেস্কঃ বিগত সরকার সময়মতো হামের টিকা দেয়নি, তাই খেস...

  • company_logo