ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামিয়ে সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ ক্রিকেট দল। জয়ের জন্য টাইগারদের ১২০ বলে করতে হবে ১৪৪ রান।
রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ৪৭ রান করেন ব্রায়ান বেনেট।
সিরিজ নির্ধারণী ম্যাচে দ্বিতীয় ওভারে উইকেট হারায় স্বাগতিকরা। এরপর দলের হাল ধরেন ব্রায়ান বেনেট। দ্বিতীয় উইকেটে ডিওন মায়ার্সকে সঙ্গে নিয়ে ৭১ রানের জুটি গড়েন বেনেট। দলীয় ৭৭ রানে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন বেনেট। তিনি ৩৮ বলে ৮টি বাউন্ডারির সাহায্যে ৪৭ রান করে ফেরেন।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ রানে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। তার বিদায়ের মধ্য দিয়ে ১০৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।
দলীয় ৬ রানে ওপেনার মারুমানি আউট হওয়ার পর ব্যাটিংয়ে নেমে ৩৮ বলে ৫টি চার আর একটি ছক্কার সাহায্যে ফিফটি পূর্ণ করেন ডিওন মায়ার্স। তিনি দ্বিতীয় ওভারে ব্যাটিংয়ে নেমে ইনিংস শেষ হওয়ার মাত্র ২ বল আগে সাজঘরে ফেরেন। তার আগে ৫৩ বলে ৭টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন।
স্পোর্টস ডেস্ক : বৈভব সূর্যবংশীর ব্যাটিং তাণ্ডবে ১৯২ রানের চ...
নিউজ ডেস্ক : ক্রিকেটারদের জন্য নতুন পুরস্কারের ঘোষণা দিল ভার...
স্পোর্টস ডেস্ক : চোট ও সমালোচনা দুইয়ের সঙ্গেই লড়াই করছেন ব্র...
স্পোর্টস ডেস্ক : একটা সময় ছিল যখন ঝাঁকড়া চুলের বাবরি দোলানো ফুটবলারদের দ...
স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘নিজভূ...

মন্তব্য (০)