• আন্তর্জাতিক

সমঝোতা স্মারক বাতিল, প্রথমবারের মতো জানাল ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্রমাগত চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলার পর ইরান এখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে তাদের মধ্যকার দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকটি পুরোপুরি কার্যকরহীন হয়ে পড়েছে। 

এর আগে একাধিকবার ইরানি কর্মকর্তাদের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে এই সমঝোতা স্মারক লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল এবং বলা হয়েছিল যে মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরানও শর্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। তবে এবার দেশটির অবস্থান আরও কঠোর ও চূড়ান্ত।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং দেশটির কারিগরি আলোচনা দলের প্রধান কাজিম ঘারিভাবাদি এক বিবৃতিতে জানিয়েছেন, বাস্তব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকের সমস্ত প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে এবং চুক্তিটি সম্পূর্ণরূপে স্থগিত করেছে। 

তিনি স্পষ্ট করে বলেন, পাল্টা ব্যবস্থা হিসেবে ইরানও তাদের পক্ষ থেকে চুক্তির সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করেছে এবং তারা এখন থেকে আর এই শর্তগুলো মেনে চলতে বাধ্য নয়।

কূটনৈতিকভাবে এটিই প্রথম ঘটনা, যেখানে ইরানি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল যে এই সমঝোতা স্মারকটির কার্যকারিতা শেষ হয়ে গেছে। একই সাথে তারা সাফ জানিয়ে দিয়েছে যে এই চুক্তির আর কোনো ধারা বা শর্ত তারা ভবিষ্যতে বাস্তবায়ন করবে না।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo