• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রদেশ বেলুচিস্তান আলাদা ‘রাষ্ট্র’ হিসেবে ‘স্বাধীনতা ঘোষণা’ করেছে—এমন দাবি করে একটি বিবৃতি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। যা কূটনৈতিকভাবে জটিল পরিস্থিতিতে ফেলেছে পাকিস্তানের শেহবাজ শরীফ প্রশাসনকে। বিবৃতির সত্যতা মিললে বেলুচদের স্বাধীনতা আর আফগান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা-একই অঞ্চলে দু’টি আলাদা সমস্যার সঙ্গে লড়তে হবে ইসলামাবাদকে। যার সুযোগ নিতে পারে কাবুল। আর, বেলুচদের স্বীকৃতি দিয়ে ফায়দা নিতে পারে নয়াদিল্লিও।

‎সম্প্রতি এক বিবৃতি নিয়ে তোলপার পাকিস্তানের গণমাধ্যম। ‘বেলুচিস্তান প্রজাতন্ত্র’ নামে প্রকাশ করা এ বিবৃতিতে দাবি করা হচ্ছে, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশটি স্বাধীনতা ঘোষণা করেছে আর তারা তাদের অঞ্চলের ৮৫ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ করছে

‎বিবৃতিতে আরও দাবি করা হচ্ছে, একটি জাতীয় পতাকা, জাতীয় সংগীত, নতুন মুদ্রা ও স্বাধীন প্রশাসনিক পদ্ধতিও চালু করেছে বেলুচিস্তান। পাশাপাশি ওই অঞ্চলের সোনা, তামার খানি, গ্যাসক্ষেত্র ও কয়লা খনিরও নিয়ন্ত্রণ নেয়া হয়েছে।

‎তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এ বিবৃতির সত্যতা এখনো কোনো আন্তর্জাতিক সংস্থা বা পাকিস্তান সরকার নিশ্চিত করেনি।

‎পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেলুচিস্তান প্রদেশটি দেশের মোট ভূখণ্ডের প্রায় ৪৪ শতাংশ। যদিও দেশের মাত্র ৬ শতাংশ মানুষের বাস এখানে। ১৯৪৮ সালে কালাত রাজ্যকে মানচিত্রে অন্তর্ভুক্ত করার মাধ্যমে বেলুচিস্তানকে নিজেদের অংশ করে নেয় পাকিস্তান। এরপর থেকেই অঞ্চলটি বিদ্রোহে জর্জরিত। বালুচদের অভিযোগ, বছরের পর বছর ধরে তারা অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক নিপীড়নের শিকার। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এর লভ্যাংশ চলে যায় প্রদেশের বাইরে।

‎এখন প্রশ্ন থেকে ওঠে, পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা আদায় কতটা বাস্তবসম্মত। বিবৃতিটি সামনে আসার পর কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশ এখন পর্যন্ত বেলুচিস্তানের স্বাধীনতার দাবির প্রতি আনুষ্ঠানিক সমর্থন বা স্বীকৃতি দেয়নি। যেটি একটি ভূখণ্ডের স্বাধীনতার লড়াইকে আরও বেশি বেগবান করে। পাশাপাশি, বেলুচিস্তানে বেলুচ ছাড়াও, পশতুন ও অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও বসবাস করে। যাদের একটি বড় অংশ পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে নয়। এ পুরো বিষয়টিকে ভারতের জন্য বড় পরীক্ষা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কারণ বেলুচদের সমর্থন দিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে গেলে চটে যাবে আরেক পরাশক্তি চীন।

‎তবে, বেলুচিস্তানের স্বাধীনতার দাবি শেহবাজ শরীফ প্রশাসনের জন্য দেশের অখণ্ডতা রক্ষা, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং বিশাল রাজনৈতিক চ্যালেঞ্জের বার্তা দেয়। বেলুচের বিচ্ছিন্নতাবাদী নেতাদের জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি চাওয়ার বিষয়টিও ইসলামাবাদকে কূটনৈতিক চাপে ফেলেছে।

‎অর্থাৎ, এ বিবৃতির পর প্রশাসনের নিয়ন্ত্রণ ও আসিম মুনিরের সেনাবাহিনীর প্রভাব নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। আফগানিস্তানের সঙ্গে সীমান্ত আর আরব সাগরের বিশাল উপকূলরেখার কারণে বেলুচিস্তানের কৌশলগত গুরুত্ব অনেক। সঙ্গে যোগ হয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের মতো সংগঠনের সঙ্গে আফগান সীমান্তে পাক সেনাদের প্রতিনিয়ত বিরোধ। ফলে বেলুচদের স্বাধীনতার আন্দোলন তীব্রতর হলে বিপদেই পড়বেন শেহবাজ শরীফ।

মন্তব্য (০)





image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

image

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্...

নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...

image

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

  • company_logo