• খেলাধুলা

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ফুটবল মাঠে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি মানবিকতার গড়েছে নরওয়ে। ২০২৬ বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরাইলের বিপক্ষে একটি ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারায় নরওয়ে।

নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।

টিকিট বিক্রির অর্থের পাশাপাশি নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।   

অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক বক্তব্যে ক্লাভেনেস বলেন, এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া জরুরি ছিল, যারা গাজায় প্রতিদিন জীবন রক্ষার কাজ করছে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না।

আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের অবদান দীর্ঘদিনের। বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত ‘অ্যামাজন ফান্ড’-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও নরওয়ে।

মাঠের পারফরম্যান্সেও এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছিল আর্লিং হলান্ডের দল। এর আগে শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যায় ‘ভাইকিংসরা’।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo