• লিড নিউজ
  • জাতীয়

‘৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ওই দিন থেকেই জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

‎এর আগে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই মাসেই জুলাই স্মৃতি জাদুঘর খুলে দেওয়া উচিত। তিনি বলেন, কিছু কাজ বাকি থাকলেও জাদুঘরটি খুলে দেওয়া যেতে পারে।

‎পরে সংস্কার ও অন্যান্য প্রয়োজনীয় কাজ চলমান রাখা সম্ভব। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করলে আমন্ত্রণ পেলে তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

‎একই দিন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, আগামী ৫ আগস্টের মধ্যেই জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করা হবে। তিনি বলেন, উদ্বোধনের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

মন্তব্য (০)





image

নতুন রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনার জন্য নি...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদে স্প...

image

একটি ইসলামিক চিন্তাধারার দলকে নির্মূল করতে শাপলা চত্বরে হ...

নিউজ ডেস্কঃ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, একটি ইস...

image

টানা পাঁচদিন সব বিভাগে বৃষ্টির আভাস ‎

নিউজ ডেস্কঃ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থা...

image

‎শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদে...

নিউজ ডেস্কঃ শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্র...

image

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

নিউজ ডেস্কঃ জুলাই মাস শেষ হতে চললেও এ মাসে সরকারি চাকরি...

  • company_logo