• শিক্ষা

‎বুধবার লংমার্চ কর্মসূচি ঘোষণা শিক্ষার্থীদের

  • শিক্ষা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবি নিয়ে দিনভর চলা আন্দোলন স্থগিত ঘোষণা করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। আগামীকাল (বুধবার, ১৫ জুলাই) আবারও দাবিগুলো নিয়ে লংমার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা।

‎আজ মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টায় জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউয়ে সাংবাদিকের এ তথ্য জানায় শিক্ষার্থী প্রতিনিধিরা।
‎
‎শিক্ষার্থী প্রতিনিধি হাজারীবাগ সরকারি কলেজ শিক্ষার্থী ফয়েজ আহমেদ বলেন, ‘আজকের মতো আমরা আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করছি। আগামীকাল আবারও শিক্ষামন্ত্রীর পদত্যাগ, আগামীকাল পরীক্ষা স্থগিত ও রুটিন পুনরায় নির্ধারণসহ লংমার্চ কর্মসূচি পালন করবো। এক্ষেত্রে প্রথমে আমরা শিক্ষাবোর্ড ঘেরাও করবো। তারপর আবার সংসদ ভবনের সামনে আসবো। বিস্তারিত আলোচনা করে রাতের মধ্যে আপনাদের (সাংবাদিক) জানানো হবে।’
‎
‎মঙ্গলবার সকাল থেকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিতসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে তারা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে শিক্ষার্থী-পুলিশ ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
‎
‎পরে তারা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে সড়ক অবরোধ করেন। এরপর শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভ করেন। সেখানে থেকে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

মন্তব্য (০)





image

এক বছরেও লিফট চালু হয়নি, ১০ তলা হলে ছাত্রীদের দুর্ভোগ

১

নিউজ ডেস্ক : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ তলাবিশ...

image

২০২৮ সাল থেকে নতুন কারিকুলাম চালু হবে: শিক্ষামন্ত্রী

২

নিউজ ডেস্ক : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম...

image

প্রাথমিক শিক্ষকদের বদলিসহ ৯ দাবি

৩

নিউজ ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কে...

image

‎দেশে দক্ষ মানবসম্পদ তৈরিতে ঘাটতির বড় কারণ একাডেমিয়া-ইন্ড...

৪

‎নিউজ ডেস্কঃ শিক্ষাঙ্গন ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যক...

image

৩০ নভেম্বরের মধ্যে শতভাগ বই উপজেলায় পৌঁছাবে সরকার, মান রক...

৫

নিউজ ডেস্কঃ ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় ৪ কোটি শি...

  • company_logo