• রাজনীতি

গ্রামগঞ্জের লাখ লাখ নেতাকর্মীকে হত্যা করা ছাড়া এরশাদের আদর্শ জাতীয় পার্টিকে দমিয়ে রাখতে পারবেনা: জাপা নেতা রুবেল

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এবং জেলা কমিটির আহবায়ক আহমেদ শফি রুবেল বলেছেন, ২৪ এর সরকার পতনের আন্দোলনে ন্যায়ের প্রতি বৈষম্যের বিরুদ্ধে জাতীয় পার্টি লড়াই করেছে, রাজপথে নেমেছিল।  কিন্তু গভীর ষড়যন্ত্র করে জাতীয় পার্টিকে ক্ষমতার বাইরে নিয়ে আসার জন্য মেট্রিকুল্যাস নির্বাচনের ডিজাইন নির্বাচন থেকে দুরে ঠেলে দিতে পারলেও জাতীয় পার্টির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী গ্রামগঞ্জে ছড়িয়ে আছে। তাদরেকে হত্যা না করা পর্যন্ত এরশাদের আদর্শ জাতীয় পার্টিকে দমিয়ে রাখতে পারবেন না।

আজ মঙ্গলবার ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি প্রতিষ্ঠাতা চেয়ারাম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।  বিকাল কালিতলাস্হ দলীয় কার্যালয়ে আয়োজিত শোকসভা দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা কমিটির সদস্য সচিব এ্যাডভোকেট জুলফিকার হোসেন, যুগ্ম আহবায়ক সাইফুল্লাহ চৌধুরী, ডাঃ আনোয়ার হোসেন,  রোকেয়া বেগম লাইজু,  লাইসুর রহমান লাবু, আক্তারুজ্জামান তুহিন,  মমতেহাজ আলম, জাতীয় যুব সংহতির জেলা কমিটির আহবায়ক নাসিম খান পীরু, স্বেচ্ছাসেবক পার্টির সদস্য সচিব মীর আনিসুজ্জামান মিলন,, যুগ্ম আহবায়ক আসলাম, আজিমদ্দিন বাবু,

এর আগে দুপুরে কোরআন খানিসহ প্রিয় নেতার আত্বার মাগফিরাত কামনায় দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছিল। দুঃস্হদের মাঝে খাবার বিতরন করেন নেতাকর্মীরা।

যোগদান

হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিম কাদেরের হাতকে শক্তিশালী করতে শোক দিবসের আয়োজনে পার্টির ভাইস চেয়ারম্যান আহমেদ শফি রুবেলের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে

জাতীয় পার্টিতে যোগদান করেছেন এলএলবির শিক্ষার্থী সাদেকুল ইসলাম জয়।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo