• লিড নিউজ
  • জাতীয়

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, হাসিনা দেশে এসে হত্যা মামলার বিচারের মুখোমুখি হবেন।

মঙ্গলবার (১৪ জুলাই) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নিয়েছে। এ অবস্থায় ডিসেম্বরে আসবেন বলে তিনি যে ঘোষণা দিয়েছেন, সেটিকে সরকারের পক্ষ থেকে স্বাগত জানাই। তিনি আসবেন, মামলা ফেস করবেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, আইসিটিতে অবজারভার রাখার ব্যবস্থা রয়েছে, সেখানে ভিডিও ক্যামেরা রাখা যায়। আদালতে তিনি যদি প্রমাণ করতে পারেন যে তিনি অপরাধী নন, আদালত যদি তাকে অন্য কোনো শাস্তি দেয় বা খালাস দেয়, সেটাই হবে। সরকার চায় বিচার নিশ্চিত করতে। এজন্যই শেখ হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে। জুলাইয়ে গণ-অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে, তা  মানুষের কাছে ছড়িয়ে দিতে চায় সরকার।

তিনি বলেন, ‘পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেটার ভিত্তিতেই কাজ করবে সরকার। সনদের যে সব ক্ষেত্রে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, সেগুলো বিবেচনায় নেয়া হবে না।’

মন্তব্য (০)





image

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আও...

image

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে:...

২

নিউজ ডেস্ক : দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপত...

image

হজ নিবন্ধন শেষ আজ: কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজ...

৩

নিউজ ডেস্ক : ২০২৭ সালের পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধনের সময় আন...

image

‎সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

৪

নিউজ ডেস্কঃ সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন,...

image

‎বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরক...

৫

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দি...

  • company_logo