ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের পালটাপালটি হামলা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। এর ফলে বিগত চার সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ঠেকল তেলের দাম। খবর আল জাজিরার
মঙ্গলবার (১৪ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৫১ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭৯ ডলারে লেনদেন হয়।
এর আগে সোমবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম একদিনেই ৯ দশমিক ৬ শতাংশ বেড়ে যায়। ২০২০ সালের মে মাসের পর বিশ্ববাজারে এটিই ছিল একক কোনো দিনে অপরিশোধিত তেলের দামের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি।
এদিকে, টানা তৃতীয় দিনের মতো ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে হামলা চালিয়েছে। সমঝোতা আলোচনা অচল হয়ে পড়ার মধ্যেই এসব হামলা চালানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, এসব হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও নিরীহ মানুষের ওপর হামলা চালানোর সক্ষমতা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ করতে ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনও সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি একটি সমঝোতা সম্ভব। দুই দিন আগেও আমাদের একটি চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু পরে তারা জানায়, তারা এখনই সেই চুক্তি করতে পারবে না, আরও আলোচনা করতে চায়।’
নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...
নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...
নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...
নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

মন্তব্য (০)