• লিড নিউজ
  • জাতীয়

সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই: চিফ হুইপ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, সংবিধান সংশোধনে যে কমিটি করা হয়েছে তারা কেবল সুপারিশ করবে। সংবিধান নতুন করে লেখার সুযোগ নেই।

‎সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
‎
‎চীফ হুইপ বলেন, ওয়াকআউট বিরোধী দলের রীতি, তারা এটা করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, না বুঝেই করেছে। আমার বিশ্বাস তারা বুঝবে। আমরা সবাই মিলেই সংবিধান সংশোধন করবো।
‎
‎তিনি বলেন, বিরোধীদলকে বলতে চাই, আলোচনা করতে তাদের জন্য সব সময়ই দরজা খোলা। সংবিধান সংশোধন কমিটিতে তাদের নাম দেয়া মাত্রই যোগ করা হবে।
‎
‎চিফ হুইপ বলেন,গণভোটের রায় উপেক্ষা করা হয়নি, নিয়ম অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে। এতে আন্দোলনের কিছু নাই। আমরা একসাথে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধী দল এমন কিছু করবে না যাতে অন্য কেউ সুযোগ নেয়।
‎
‎এদিকে গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। সংসদে সংবিধান সংশোধন কমিটি করার সময় ওয়াকআউটের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
‎
‎এদিন ১৭ সদস্য বিশিষ্ট সংবিধান সংশোধন সম্পর্কিত কমিটির প্রস্তাবকালে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল।

মন্তব্য (০)





image

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আও...

image

সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ রয়েছে:...

২

নিউজ ডেস্ক : দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অপত...

image

হজ নিবন্ধন শেষ আজ: কোটার বাইরে ১০ হাজারের বেশি আগ্রহী হজ...

৩

নিউজ ডেস্ক : ২০২৭ সালের পবিত্র হজের চূড়ান্ত নিবন্ধনের সময় আন...

image

‎সাহস ও সেবায় অনন্য নজির স্থাপনে ৯২ জনকে দেওয়া হলো পুলিশ পদক

৪

নিউজ ডেস্কঃ সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন,...

image

‎বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরক...

৫

নিউজ ডেস্কঃ স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দি...

  • company_logo