• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালিকে দেশটির অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই। তিনি বলেছেন, এটি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।

মোহসেন রেজা বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালিকে তাদের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে।

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেছেন, ‘এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে।’

ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রেজাই আরও উল্লেখ করেছেন, হরমুজ প্রণালি দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, এমন অভিযোগ করে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo