• লিড নিউজ
  • শিক্ষা

টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্ক : গ্রীষ্মকালীন ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। আগামী ১০ জুলাই থেকে শুরু হওয়া এই ছুটির ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম টানা ৯ দিন বন্ধ থাকবে। এর মধ্যে ১২ থেকে ১৬ জুলাই পর্যন্ত টানা পাঁচদিন সব প্রশাসনিক অফিস বন্ধ থাকবে।

বুধবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ১২ জুলাই (রোববার) থেকে ১৬ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক অফিস বন্ধ থাকবে। এ সময় সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) সরকারি সাপ্তাহিক ছুটির কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। আবার গ্রীষ্মকালীন ছুটি শেষে ১৭ ও ১৮ জুলাই (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি পড়ায় পুরো বিরতি টানা প্রায় ৯ দিনে গিয়ে দাঁড়াবে।

তবে এই সময় প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকলেও একাডেমিক কার্যক্রম, পরীক্ষা বা অন্যান্য শিক্ষা-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা নিয়ে বিজ্ঞপ্তিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ফলে এসব বিষয়ে আগের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চলবে কিনা, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে নতুন করে কিছু জানানো হয়নি।

মন্তব্য (০)





image

‎প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বদ্ধপরিকর সরকার: ...

১

নিউজ ডেস্কঃ যুগের চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ শিক্ষাব্যবস্থার আ...

image

মেডিকেল-ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ

২

নিউজ ডেস্কঃ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলে...

image

ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে পর...

৩

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যান...

image

‎টানা ছুটিতে যাচ্ছে শিক্ষার্থীরা, কোন প্রতিষ্ঠানে কত দিন ...

৪

নিউজ ডেস্কঃ বছরের শেষ মাস ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উ...

image

এসএসসিতে বোর্ডপ্রতি জিপিএ-৫ প্রাপ্ত ১০০ শিক্ষার্থীকে ল্যা...

৫

নিউজ ডেস্কঃ চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি ...

  • company_logo