• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মতবিনিময়

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মতবিনিময় করেছেন রোবোসাব ২০২৬ (RoboSub 2026, USA)--এ বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা।

‎আজ মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দফতরে শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ কথা জানান।

‎তিনি জানান, এ মতবিনিময়কালে শিক্ষার্থীরা তাদের তৈরি প্রজেক্ট প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রধানমন্ত্রীও শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং তাদের উদ্ভাবনী প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

‎প্রধানমন্ত্রী তরুণদের গবেষণা ও বিজ্ঞান ভিত্তিক উদ্ভাবনী কাজে আরও মনোযোগী হতে উৎসাহিত করেন। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিক্ষার্থী হিসেবে তাদের এই গৌরবোজ্জ্বল অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান।

‎প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব জানান, এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন ভিত্তিক উদ্যোগই ভবিষ্যৎ বাংলাদেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। এ ধরনের সৃজনশীল উদ্যোগকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ-সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

‎এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের প্রকল্পের পাশে থাকার আশ্বাস দিয়ে নিষ্ঠা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

‎তিনি আশা প্রকাশ করেন, তাদের সাফল্য বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। পরে প্রধানমন্ত্রী তাঁর নিজের লেখা ‘সবার আগে বাংলাদেশ’ বইটি উপহার হিসেবে তাদের হাতে তুলে দেন।

‎মতবিনিময়কালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইন উপস্থিত ছিলেন।

‎আগামী ১১ থেকে ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘রোবোসাব ২০২৬’  আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের হয়ে এই শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। দেশের প্রতিনিধিত্ব করার জন্য বিদেশ যাত্রার আগে তাদের এই উদ্যোগ ও প্রকল্প সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করতে এবং তাঁর মূল্যবান দিকনির্দেশনা নিতে আসেন এই শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী নিজেও এই প্রতিষ্ঠানের একজন গর্বিত প্রাক্তন শিক্ষার্থী (অ্যালামনাই)।

‎এ সময় শিক্ষার্থীরা জানান, তারা প্রজেক্ট পোসাইডন’স কোড এর প্রতিনিধিদল। এটি বাংলাদেশের প্রথম পানির নিচের কোন রোবোটিক্স উদ্যোগ, যা ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজ-এর উদ্যোগে শুরু হয়েছে এবং বর্তমানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (UIU) সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্স-এর সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

মন্তব্য (০)





image

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে মঙ্গলবার সিইসির বৈঠক

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য স্পিকারে...

image

‎অর্থনীতি এবং শিল্পায়নে নতুন দিগন্ত উন্মোচন করবে চায়না অর...

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ...

image

মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে য...

নিউজ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপ সরকারে...

image

‎সব শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও পুনর্বাসন করতে বিএনপি ...

নিউজ ডেস্কঃ সকল শ্রেণির পেশার মানুষের সকল ধরনের চিকিৎসা...

image

‎রাজধানী থেকে সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সাতক...

  • company_logo