• লিড নিউজ
  • শিক্ষা

দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

  • Lead News
  • শিক্ষা

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ দেশের সব মাদরাসায় আবশ্যিকভাবে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিতের নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

‎সোমবার (৬ জুলাই) অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনাটি সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাঠানো হয়েছে।

‎মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদারের সই করা ওই নির্দেশনায় বলা হয়, বর্তমান সরকার দেশের তৃণমূল পর্যায়ে ও শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার সম্প্রসারণে বদ্ধপরিকর। তরুণ যুবসমাজ গঠন ও তারুণ্যের শক্তি নির্ভর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজন করা আবশ্যক। 

‎এই অবস্থায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদরাসার শারীরিক শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষকরা তাদের মাদরাসায় দৈনিক সমাবেশ (পিটি) এবং খেলাধুলার আয়োজনপূর্বক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করবেন।

‎নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেসব মাদরাসায় কর্মরত শিক্ষকদের মধ্যে থেকে উপযুক্ত ও খেলাধুলায় পারদর্শী কোনো শিক্ষককে সাময়িকভাবে এই দায়িত্ব পালনের জন্য প্রতিষ্ঠান প্রধানগণ দায়িত্ব প্রদান করবেন। সেই সঙ্গে এসব শূন্যপদ পূরণের লক্ষ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

মন্তব্য (০)





image

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

নিউজ ডেস্ক : এসএসসি ও সমমান পরীক্ষার ফল পেতে অধীর অপেক্ষায় স...

image

ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড নিয়ে দ্বন্...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠিত বেসরকারী বিশ্...

image

‎চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষ...

নিউজ ডেস্কঃ বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হও...

image

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি...

image

‎শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী স...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে শিক্ষা ও কারিগরি শিক্ষার প্রসার এ...

  • company_logo