• খেলাধুলা

সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নাম লেখালেন নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলের আশা ক্ষণিকের জন্য ফিরিয়েছিলেন বদলি হিসেবে নামা নেইমার জুনিয়র। তবে ততক্ষণে ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সমতায় ফেরার মতো আর সময় মেলেনি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই কান্নায় ভেঙে পড়েন নেইমার। সেই সঙ্গে বিশ্বকাপে ব্রাজিলের যাত্রাও থেমে যায় শেষ ষোলোতেই। হতাশার এই রাতে বিদায়ের বেদনার পাশাপাশি একটি অনাকাঙ্ক্ষিত রেকর্ডও নিজের নামে লেখালেন সান্তোসের এই তারকা।

রোববার রাতে নিউ জার্সিতে নরওয়ের কাছে ব্রাজিলের হার নেইমারের ক্যারিয়ারে একটি নেতিবাচক রেকর্ড যোগ করেছে। সান্তোসের ফরোয়ার্ড ম্যাচ শেষে মাঠে কেঁদেছেন, তিনি দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার যিনি চারটি বিশ্বকাপ খেলেও কোনো  শিরোপা জিততে পারেননি। এর আগে প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েছিলেন থিয়াগো সিলভা।    

৩৪ বছর বয়সি নেইমার খেলেছেন ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপে তার সেরা সাফল্য ছিল ব্রাজিলের মাটিতে হওয়া আসরে চতুর্থ স্থান অর্জন করা। অন্যদিকে থিয়াগো সিলভা খেলেছিলেন ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ আসরে। 

তবে নেইমার এবং পেলে হলেন একমাত্র ব্রাজিলিয়ান, যারা ভিন্ন চারটি বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন। পেলে, নিল্তন সান্তোস, লেয়াও, কাস্তিলহো, কাফু, দজালমা সান্তোস এবং রোনালদো নাজারিও চার বা তার বেশি বিশ্বকাপ খেললেও তারা প্রত্যেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo