• আন্তর্জাতিক

আদর্শকে হত্যা করা যায় না, ট্রাম্পের ‘এক আঘাতেই সবাই শেষ’ মন্তব্যের জবাবে ইরান

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের কঠোর জবাব দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ব্যক্তিকে হত্যা করা সম্ভব হলেও মানুষের ভেতরের আদর্শকে কখনোই বুলেট বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যায় না।

এই বাকযুদ্ধ শুরু হয় মূলত মার্কিন সংবাদমাধ্যম ‘অ্যাক্সিওস’-এর কাছে দেওয়া ট্রাম্পের একটি বক্তব্যকে কেন্দ্র করে। ট্রাম্প জানান, তিনি খামেনির জানাজার ওপর কড়া নজর রাখছিলেন এবং সেখানে ইরানের শীর্ষ নেতৃত্বের উপস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, তারা সবাই সেখানে উপস্থিত ছিল। মাত্র একটি আঘাতেই আমরা সবাইকে একবারে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে পরবর্তীতে আলোচনা করার মতো আমাদের আর কেউ থাকবে না।

ট্রাম্পের এই পরোক্ষ হুমকির জবাবে ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। ইরানি কর্মকর্তারা ট্রাম্পের এই ঔদ্ধত্যের সমালোচনা করে বলেন, মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শকে নয়। আপনারা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন সত্য, কিন্তু বাস্তবে আপনারা একটি সুগন্ধির বোতল ভেঙে ফেলেছেন—যার ফলে সেই সুবাস এখন চারদিকে আরও বেশি ছড়িয়ে পড়েছে।

মার্কিন রাজনৈতিক সংস্কৃতি ও ইতিহাসের সমালোচনা করে বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প বা তার প্রশাসনের পক্ষে এই গভীর তাত্ত্বিক বিষয়টি অনুধাবন করা সম্ভব নয়। কারণ হিসেবে ইরান দাবি করে, মার্কিন নেতৃত্বের না আছে কোনো প্রাচীন সভ্যতা, না আছে কোনো সমৃদ্ধ ইতিহাস বা নৈতিক মর্যাদা। 

এই পাল্টাপাল্টি বক্তব্যের মধ্য দিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের ভূরাজনৈতিক ও আদর্শিক সংঘাত আরও একবার প্রকাশ্যে এলো।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo