• জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

‎প্রজ্ঞাপন অনুযায়ী, এই কর্মকর্তাকে প্রত্যাহার করে উপসচিব পদে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‎
‎তবে, মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রত্যাহারের পেছনে সুনির্দিষ্ট কোনও কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি; শুধু বলা হয়েছে, জনস্বার্থে এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
‎
‎উল্লেখ্য, ২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার ঢাকার বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছিলেন। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলি করার নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তালিকায় তার নাম রয়েছে।
‎
‎এর আগে, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন তিনি।

মন্তব্য (০)





image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

১

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

২

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৩

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

image

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ...

৪

নিউজ ডেস্ক : ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নথি আবার যাচাই ...

image

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্...

৫

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আও...

  • company_logo