• লিড নিউজ
  • রাজনীতি

উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কোনো কোনো স্থানে আমরা দেখছি সরকারি এমপি যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধীদলের এমপিরা তা পাচ্ছেন না। এটা হতে পারে না। আমরা আগেও এমন বৈষম্য হতে দেখিছি কিন্তু এখন তা মেনে নেওয়া হবে না। 

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নেত্রকোনা সার্কিট হাউজে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

শফিকুর রহমান বলেন, নেত্রকোনার কথাই ধরেন, এখানে যা উন্নয়ন হওয়ার কথা ছিল তা হয়নি। এখানে সাদামাটির পাহাড় রয়েছে, সিলিকন বালি আছে কিন্তু কোনোও কলকারখানা নেই। সরকারের পাশাপাশি জেলা ও বাইরের লোকজনও এখানে শিল্প কারখানা করতে পারেন।

মাদকের বিস্তার নিয়ে তিনি বলেন, সংসদে একজন সংসদ সদস্য বলেছেন, মাদক কোন এলাকা দিয়ে আসে। তিনি তা বন্ধ করছেন না। তিনি আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন। তিনি ইচ্ছে করলেই তার এলাকা দিয়ে মাদক আসা বন্ধ করতে পারেন। 

বিরোধীদলীয় নেতা বলেন, সরকার মাদক নিয়ন্ত্রণে একটা বিল আনছে। আমরা চাই, নিয়ন্ত্রণ নয় মাদক পুরোপুরি নির্মূল করতে। আর শুধু যুব সমাজ মাদকে আসক্ত হচ্ছে না, বৃদ্ধরাও আসক্ত হচ্ছে।

সাম্প্রতিক সময়ের পুশইন নিয়ে শফিকুর রহমান বলেন, ভারত দেশের বিভিন্ন সীমান্তে দিয়ে পুশইনের চেষ্টা করছে। আমরা তা প্রতিহত করছি। বিজিবির পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে বুকের স্বদিচ্ছা নিয়ে দাঁড়িয়ে পরবো। দেশের এক ইঞ্চি জায়াগাও ছাড়বো না, ইনশাল্লাহ। 

তিনি বলেন, আমরা দেখেছি যে সরকারই ক্ষমতায় আসে সে সরকারই বলে, আগের চেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। কিন্তু কোথায় পরিস্থিতি ভালো; তা আমরা জানি না। 

জেলা জামায়াতের আমির ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন- ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মাহবুবুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির ডা. আবুল হোসেন তালুকদার প্রমুখ।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo