• লিড নিউজ
  • জাতীয়

শাহজালালে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইটে মিলল ১৯ কেজি স্বর্ণ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৪৮) একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে বিমানটির কার্গোহোল (মালামাল রাখার স্থান) থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ১৯ কেজি। যার বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি টাকা। 

এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য (০)





image

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্...

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আজকের শিশুরা ...

image

জাতীয় অধ্যাপক হলেন অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ

নিউজ ডেস্ক : প্রখ্যাত অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্ল...

image

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগ...

নিউজ ডেস্ক : স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্...

image

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক : দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন ৩৪টি টুথপেস্ট পরী...

image

গ্রামীণ নারীদের উৎপাদিত হস্তশিল্প রপ্তানিতে সহায়তা করবে স...

নিউজ ডেস্কঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ...

  • company_logo