• লিড নিউজ
  • জাতীয়

‎৬৪ জেলায় তিন মাসের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু, অংশ নিচ্ছেন ৪ হাজার ৮০০ জন ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সপ্তম ব্যাচের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
‎
‎‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার (১ জুলাই) দেশের সব জেলায় একযোগে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
‎
‎যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। অনুষ্ঠান পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
‎
‎অনুষ্ঠানে জেলা পর্যায়ের যুব উন্নয়ন কর্মকর্তারা, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের প্রতিনিধিরা এবং অনলাইনে যুক্ত প্রায় পাঁচ হাজার প্রশিক্ষণার্থী অংশ নেন।
‎
‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে ফ্রিল্যান্সিং তরুণদের জন্য কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় ক্ষেত্র।
‎
‎দক্ষতা অর্জনের মাধ্যমে দেশের যুবসমাজ শুধু নিজেদের কর্মসংস্থানই নিশ্চিত করবে না, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎
‎প্রকল্প সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সপ্তম ব্যাচের এ প্রশিক্ষণ। দেশের প্রতিটি জেলা থেকে ৭৫ জন করে মোট ৪ হাজার ৮০০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নিচ্ছেন।

‎প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর এবং আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হয়েছে।
‎
‎এই প্রকল্পের আওতায় ইতোমধ্যে ছয়টি ব্যাচে মোট ১৯ হাজার ২০০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১১ হাজার ৩৫৩ জন দেশি-বিদেশি বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করছেন।

‎প্রকল্প সংশ্লিষ্টদের মতে, এটি শুধু দক্ষতা উন্নয়ন নয়, বরং তরুণদের আত্মকর্মসংস্থান ও বৈদেশিক আয় বৃদ্ধির ক্ষেত্রেও উল্লেখযোগ্য সাফল্যের প্রমাণ।
‎
‎সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সপ্তম ব্যাচের প্রশিক্ষণার্থীরাও সফলভাবে প্রশিক্ষণ শেষ করে আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হবেন।
‎
‎এর মাধ্যমে দেশের ডিজিটাল অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং শিক্ষিত বেকারত্ব কমাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

মন্তব্য (০)





image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

১

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

২

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৩

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৪

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

image

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ...

৫

নিউজ ডেস্ক : ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নথি আবার যাচাই ...

  • company_logo