ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ জাতীয় সংসদ কক্ষেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
সোমবার (২৯ জুন) সন্ধ্যায় সংসদের দিনের অধিবেশন সমাপ্তি ঘোষণার পর প্রধানমন্ত্রীর আসনের কাছে গিয়ে তার সঙ্গে করমর্দন করেন বিরোধীদলীয় নেতা।
অধিবেশনের কার্যক্রম শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান যখন আসন থেকে উঠছিলেন, তখন ডা. শফিকুর রহমান এগিয়ে যান। দুই নেতা বেশ কিছুক্ষণ হাসিমুখে কথা বলেন এবং একে অপরের খোঁজখবর নেন।
এ সময় বিরোধী দলের অন্যান্য সংসদ সদস্যরাও প্রধানমন্ত্রীর আসনের সামনে গিয়ে তার সঙ্গে কুশল বিনিময় ও সংক্ষিপ্ত সৌজন্য সংলাপে অংশ নেন। সরকারি ও বিরোধী দলের শীর্ষ দুই নেতার এই আন্তরিক করমর্দন ও কুশল বিনিময়ের সময় সংসদ কক্ষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...
নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...
নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...
নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...
নিউজ ডেস্ক : ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নথি আবার যাচাই ...

মন্তব্য (০)