• লিড নিউজ
  • জাতীয়

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর আজ আন্তর্জাতিক জলবায়ু প্রতিনিধিদলের সঙ্গে নবায়নযোগ্য জ্বালানি, সবুজ বিনিয়োগ, কার্বন ক্রেডিট এবং টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন।
‎
‎আজ রোববার বেলা ১১টায় ঢাকায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার কার্যালয়ে জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) সাবেক নির্বাহী পরিচালক, জাতিসংঘের সাবেক আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং নরওয়ের সাবেক পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী এরিক সোলহেইমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে এ আলোচনা হয়।
‎
‎প্রতিনিধিদলে ছিলেন প্রোক্লাইমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাভিন কুমার কান্দাসামি। তিনি দক্ষিণ এশিয়ায় কার্বন বাজার, জলবায়ু অর্থায়ন, বায়োচার এবং টেকসই উন্নয়ন উদ্যোগ নিয়ে কাজ করা আন্তর্জাতিক জলবায়ু উদ্যোক্তা।
‎
‎বৈঠকে প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।
‎
‎সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ ও আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, কার্বন ক্রেডিট, সবুজ বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই উন্নয়ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
‎
‎এ সময় উভয় পক্ষ বাংলাদেশে জলবায়ু-সহনশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এসব অগ্রাধিকারমূলক খাতে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেন।

মন্তব্য (০)





image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

১

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

২

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৩

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৪

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

image

প্রাথমিক শিক্ষক নিয়োগে বাদ পড়া প্রার্থীদের পুনর্বিবেচনাসহ...

৫

নিউজ ডেস্ক : ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের নথি আবার যাচাই ...

  • company_logo