• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধবিরতির মধ্যেও তাবুতে হামলা, নিহত আরও এক শিশু

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ফিলিস্তিনের গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়স্থল তাবুতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। যুদ্ধবিরতির আওতায় ‘নিরাপদ অঞ্চল’ হিসেবে ঘোষিত এলাকাতেও হামলা চালিয়েছে। এতে আরও একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে।

শনিবার আল-মাওয়াসি এলাকায় দুটি অস্থায়ী তাবুতে ইসরাইলি ড্রোন হামলায় ১৫ বছর বয়সী ইসলাম মুসা এবং তার ৩০ বছর বয়সী ভাই আবদুল্লাহ মুসা নিহত হন। চিকিৎসা সূত্রের বরাতে এ খবর দিয়েছে আল জাজিরা।

গাজার সিভিল ডিফেন্স জানায়, হামলার স্থান থেকে সাতজন আহত ব্যক্তিকে উদ্ধার করে খান ইউনিসের নাসের হাসপাতাল ও রেড ক্রস হাসপাতালে নেওয়া হয়েছে। এসময় হাসপাতালের প্রাঙ্গণে সাদা কাফনে মোড়ানো ভাই-বোনের মরদেহ ঘিরে স্বজনদের কান্নার দৃশ্য দেখা যায়।

একই দিনে দক্ষিণ গাজার আরেকটি ইসরাইলি হামলায় কয়েকদিন আগে আহত হওয়া ১০ বছর বয়সী ফিলিস্তিনি শিশু ওয়ালিদ ইউসুফ আবু জাজার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। নাসের হাসপাতালের একটি সূত্র আনাদোলু সংবাদ সংস্থাকে এ তথ্য জানিয়েছে।

গাজা সিটির পশ্চিমাঞ্চলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের একটি তাবুতেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। আল-শিফা হাসপাতাল জানিয়েছে, এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগই নারী এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক।

গাজা সিটি থেকে আল জাজিরা জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও দখলদার ইসরাইল হামলা অব্যাহত রেখেছে। আকাশে এখনও ইসরাইলি ড্রোনের তৎপরতা বেড়েছে এবং হামলার আশঙ্কা বাড়ছেই।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo