• লিড নিউজ
  • আন্তর্জাতিক

এক সপ্তাহের মধ্যে বেলারুশে হামলা চালানো হবে, হুমকি জেলেনস্কির

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : যুদ্ধ শুরুর পর সম্প্রতি মস্কোতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্রদেশ বেলারুশকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার (১৯ জুন) কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এই হামলার হুমকি দিয়েছেন। খবর তাস নিজের।

জেলেনস্কি বলেন, সীমান্ত এলাকায় টাওয়ারের ওপর কিছু যোগাযোগ-সংক্রান্ত যন্ত্র বসানো হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে থাকা সামরিক সরঞ্জাম এক সপ্তাহের মধ্যে সরিয়ে না নেওয়া হলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

তিনি বলেন, বেলারুশের প্রেসিডেন্ট চাইলে এগুলো সরিয়ে নিতে পারেন। এ জন্য এক সপ্তাহ যথেষ্ট সময়। যদি তা না করা হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।

বেলারুশ থেকে আসা একটি শিশু ফুটবল দলকে বহনকারী বাসে প্রাণঘাতী ড্রোন হামলার মাত্র কয়েকদিন পর, জেলেনস্কি বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি হুমকি দিয়ে বলেছেন, কিয়েভের দাবি পূরণে ব্যর্থ হলে বেলারুশকে চরম মূল্য দিতে হবে।

এর আগে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, ইউক্রেন সীমান্তের পরিস্থিতি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে সীমান্ত এলাকায়।

সাম্প্রতিক সময়ে জেলেনস্কি বেলারুশকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে কড়া বক্তব্য দিচ্ছেন। এর আগে তিনি ইউক্রেন-বেলারুশ সীমান্তে নতুন ড্রোন ইউনিট মোতায়েনের হুঁশিয়ারিও দিয়েছিলেন। অন্যদিকে মিনস্ক ও মস্কো অভিযোগ করেছে, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি উসকে দিয়ে সংঘাতে টেনে আনার চেষ্টা করছে বেলারুশকে।

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ২০২২ সাল থেকে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থেকে মূলত দূরেই থেকেছে। বরং, দেশটি মস্কো ও কিয়েভকে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে ও একটি কূটনৈতিক সমাধানে অবদান রাখার জন্য মধ্যস্থতারও প্রস্তাব দিয়েছে। তবে, ইউক্রেনে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে জেলেনস্কির হুমকি এবার সংঘাতে বেলারুশের সরাসরি জড়িয়ে পড়ার শঙ্কা বাড়ছে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

  • company_logo