• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ 

অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান ও ড্রোন একাধিক হামলা চালায়। এতে বেশ কয়েকটি আবাসিক ভবন ও বাড়িঘর ধ্বংস হয়ে যায়।

এ ছাড়া ভোরের আগে ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহর এবং এর আশপাশের এলাকায় গোলাবর্ষণও করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লেবাননে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর শুক্রবার ইসরাইল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়। একজন মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

রয়টার্সকে দেওয়া তথ্য অনুযায়ী, একজন জ্যেষ্ঠ ইসরাইলি কর্মকর্তা এবং হিজবুল্লাহর দুটি সূত্রও যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন ওই কর্মকর্তা জানান, যুদ্ধবিরতি শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টা (গ্রিনিচ মান সময় ১টা) থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই নতুন করে হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে উঠেছে।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo