• লিড নিউজ
  • জাতীয়

‎ই-জিপি আরও ব্যবহারবান্ধব ও অংশীজনমুখী করতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, সরকারি ক্রয় ব্যবস্থায় অধিক অংশগ্রহণ নিশ্চিত করতে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) ব্যবস্থাকে আরও ব্যবহারবান্ধব করতে হবে, যাতে সব অংশীজন সহজে নিবন্ধন ও সরকারি ক্রয় কার্যক্রমে কোনো ধরনের জটিলতা ছাড়াই অংশ নিতে পারেন।
‎
‎আজ বাংলাদেশ পরিকল্পনা কমিশন প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ভবনের সম্মেলন কক্ষে বিপিপিএ কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
‎
‎বিপিপিএর ১০ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদের সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকারী প্রতিমন্ত্রী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় বাস্তবায়ন পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব সিরাজুন নূর চৌধুরী এবং বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) এস এম মঈন উদ্দীন আহম্মেদ উপস্থিত ছিলেন।
‎
‎সভায় বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি ক্রয় ব্যবস্থার সংস্কারের পটভূমি, ডিজিটাল রূপান্তর, বিদ্যমান আইন ও বিধিমালা, ই-জিপি ব্যবস্থার অগ্রগতি, বিপিপিএর সাংগঠনিক কাঠামো, টেকসই সরকারি ক্রয় (এসপিপি), বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা তুলে ধরেন।
‎
‎প্রতিমন্ত্রী বিপিপিএকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট অংশীজনদের মতামত জানার জন্য পরামর্শমূলক সভা আয়োজনের নির্দেশ দেন।
‎
‎তিনি বলেন, এ ধরনের সভা বিপিপিএর জনবল ও সক্ষমতা উন্নয়ন, ই-জিপি প্ল্যাটফর্মের আরও সহজীকরণ এবং এর আওতা সম্প্রসারণের প্রয়োজনীয়তা নিরূপণে সহায়ক হবে।
‎
‎তিনি সরকারি ক্রয়ে দরপত্রদাতাদের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে বিভাগীয় ও জেলা পর্যায়ে ই-জিপি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্বারোপ করেন।
‎
‎পরিকল্পনা প্রতিমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, শিগগিরই একটি অংশীজন পরামর্শ সভার আয়োজন করা হবে। এসব সভায় প্রাপ্ত মতামতের ভিত্তিতে বিপিপিএ এবং ই-জিপি ব্যবস্থার সার্বিক কার্যক্রম নিয়ে একটি প্রতিবেদন প্রণয়ন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে।
‎
‎বিপিপিএর প্রধান নির্বাহী কর্মকর্তা আরও জানান, সরকারি ক্রয় ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয় বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনের প্রস্তাবও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo