ফাইল ছবি
নিউজ ডেস্কঃ রাজধানীর আদাবরে চাপাতি ঠেকিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালাতে গিয়ে ওসি ও এক এসআই আহত হন। এ ঘটনায় ছিনতাইকারী দলের চার সদস্যকে আটক করা হয়েছে। ছিনতাইকারীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে এবং জানমালের রক্ষায় আগ্নেয়াস্ত্র ব্যবহারের হুঁশিয়ার দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৬ জুন) ছিনতাই এবং পুলিশের অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, জনগণের জানমালের নিরাপত্তায় অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পিছপা হবে না পুলিশ। যদিও পুলিশের লক্ষ্য থাকে যত কম শক্তি প্রয়োগ করে আসামিদের নিবৃত্ত করার, তবুও আত্মরক্ষার্থে এবং যথাযথ প্রয়োজনে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হবে।
তিনি হুঁশিয়ার করে আরও বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং, ছিনতাইকারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে। জেনেভা ক্যাম্প এবং আশপাশের এলাকায় মাদককে কেন্দ্র করেই অধিকাংশ অপরাধ সংঘটিত হচ্ছে। সাঁড়াশি অভিযানের প্রয়োজন হলে অভিযান পরিচালনা করা হবে। অভিযান প্রতিনিয়তই চলছে ও চলবে।
আজকের ঘটনায় মোট ৬ জন জড়িত ছিল জানিয়ে তিনি বলেন, চার জনকে ধরতে সক্ষম হয়েছি। লুণ্ঠিত ১ লাখ টাকা এখনো উদ্ধার হয়নি। বাকি দুজনকে গ্রেফতার করলে সে টাকা উদ্ধার হবে বলে জানান তিনি।
এরআগে, সকালে আদাবরে চাপাতি ঠেকিয়ে দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনে ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। এ সময় ছিনতাইকারীর চাপাতির আঘাতে আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। পুলিশের পাল্টা গুলিতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে চার জনকে আটক করা হয়।
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...
টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...
নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...
নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...
নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

মন্তব্য (০)