• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইসরাইলকে আর ছাড় দেবে না যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইসরাইলের প্রভাবশালী দৈনিক হারেৎস পত্রিকার প্রখ্যাত লেখক ও কলামিস্ট গিডন লেভি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যকার বর্তমান পরিস্থিতি এখনও অত্যন্ত বিস্ফোরক ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেন, চলমান এই ভূরাজনৈতিক খেলায় শেষ পর্যন্ত ইসরাইলেরই চরম পরাজয় ঘটেছে।

গিডন লেভি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও তার প্রশাসনের হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট এবং রিপাবলিকান পার্টির ভেতরে এমন বহু প্রভাবশালী ব্যক্তি রয়েছেন, যারা ইসরাইলের নীতি ও ভূমিকার প্রতি ট্রাম্পের চেয়েও অনেক বেশি সমালোচনামূলক মনোভাব পোষণ করেন। 

তার মতে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি এবার ডোনাল্ড ট্রাম্পের সাথে সম্পর্ক নষ্ট বা ক্ষতিগ্রস্ত করেন, তবে ইসরাইল এমন এক নজিরবিহীন ও কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে যা অতীতে তারা কখনই দেখেনি। আর এই বৈরিতার মারাত্মক নেতিবাচক ফলাফল খুব অল্প সময়ের মধ্যেই স্পষ্ট হয়ে উঠবে।

এই জ্যেষ্ঠ বিশ্লেষক আরও সতর্ক করে বলেন, সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইসরাইল এখন একটি বড় বাধা বা প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। তাই এখন থেকে ওয়াশিংটনের পক্ষ থেকে ইসরাইলকে একটি বড় অন্তরায় বা ‘বাধাস্বরূপ’ হিসেবেই বিবেচনা ও আচরণ করা হবে।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo