• খেলাধুলা

‘ভাগ্যিস আমরা আরও বেশি গোল খাইনি’ বললেন ব্রাজিল ডিফেন্ডার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্রাজিল। এই পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়েছেন দলের অন্যতম সদস্য দানিলো। ম্যাচের পরে এই ডিফেন্ডার দলের প্রথমার্ধের খেলার কড়া সমালোচনা করেছেন এবং বাকি বিশ্বকাপে মনোভাব বদলানোর দাবি জানিয়েছেন।

দানিলো বলেন, ‘আমার মনে হয় প্রথমার্ধে স্নায়ুচাপ একটা বড় কারণ ছিল, কিন্তু আমাদের এটা সামলাতে হবে। বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় প্রথমার্ধে আমরা যেভাবে খেলেছি সেভাবে খেললে মূল্য অনেক বেশি দিতে হয়। ভাগ্যিস প্রথমার্ধে আমরা আরও বেশি গোল খাইনি। প্রথমার্ধটা ১-১ গোলে শেষ হয়েছে। এটা পরের ম্যাচের জন্য শিক্ষা হোক, এবং সেই শিক্ষাটা দ্রুত নিতে হবে।’

প্রথমার্ধ নিয়ে আরও বিস্তারিত বলেন ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার। তিনি বলেন, ‘একটু একটু করে সব কিছু হবে। কোচ যেমন বলেছেন, সঠিক মূল্যায়ন করা, প্রতিটি বিষয়কে সঠিক গুরুত্ব দেওয়া উচিত আমাদের। তবে প্রথমার্ধে আমাদের আচরণ, কৌশল এবং টেকনিক্যাল দিক থেকে আমাদের অবস্থান অনেক নিচুতে ছিল। দ্বিতীয়ার্ধে আমরা একটু শান্ত হতে পেরেছি এবং মাঠের জায়গাগুলো ভালোভাবে ব্যবহার করতে পেরেছি। তারপর আমরা যেভাবে খেলা উচিত ছিল সেভাবে খেলতে পেরেছি। প্রথমার্ধে আমরা একটু ভাগ্যবান ছিলাম যে পিছিয়ে পড়িনি এবং খেলা আমাদের ফেরার আরেকটা সুযোগ দিয়েছে। এখান থেকে শিক্ষা নিতে হবে।’

এই ড্রয়ের পর ব্রাজিল নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ সময় আগামী ২০ তারিখ। সেদিন তাদের সামনে প্রতিপক্ষ হিসেবে থাকবে গ্রুপের তলানিতে থাকা দল হাইতি। এরপর বাংলাদেশ সময় ২৫ জুন ভোর ৪টায় স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে সেলেসাওরা।

মন্তব্য (০)





image

সর্বোচ্চ ভিত্তিমূল্যে আইপিএল নিলামে ফিরছেন বেন স্টোকস

১

স্পোর্টস ডেস্ক : দুই বছর বিরতির পর আবারও আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন ইংল্যা...

image

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ২৮ ধাপ এগোলেন হৃদয়, উন্নতি লিটনেরও

২

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে র...

image

‎প্রথমবার হকি বিশ্বকাপে খেলার লক্ষ্যে বাংলাদেশের পরিকল্পনা

৩

‎স্পোর্টস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো হকি বিশ্বক...

image

আইপিএলকে না বললেন মোস্তাফিজ

৪

স্পোর্টস ডেস্ক :  গেল আইপিএলে রেকর্ড দামে দল পেয়েছিলেব মোস্তাফিজুর রহমান...

image

অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

৫

স্পোর্টস ডেস্ক : ফিল সল্ট ও ডোনাল্ডের বিধ্বংসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে পাত্তা...

  • company_logo