• লিড নিউজ
  • জাতীয়

‎ক্রিকেটার নাঈমকে হেনস্তার ঘটনায় খুলশী থানার এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার ‎

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার ঘটনায় খুলশী থানার এসআইসহ ৩ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। একই ঘটনায় নাঈমের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

‎শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম নগরীর লালখানবাজার ফ্লাইওভারের মুখে ঘটে এই ঘটনা।
‎
‎জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর নিজ শহর চট্টগ্রাম বিমানবন্দর থেকে সিএনজিতে করে বাসায় ফিরছিলেন নাঈম। যাত্রাপথে গাড়ি থেকে নামিয়ে জোরপূর্বক পুলিশের গাড়িতে উঠানো ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছেন এই অফ স্পিনার।
‎
‎নাঈম হাসানের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে চেক করা হয়, পরবর্তীতে সাদা পোশাকে থাকা একজন ও দুই পুলিশ সদস্য তাকে মারধর শুরু করে। নিজের পরিচয় দেওয়ার পরও সেই হেনস্তা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেছেন তিনি।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo