• লিড নিউজ
  • খেলাধুলা

নাঈমকে ‘মারধরের’ ঘটনায় বিসিবির গভীর উদ্বেগ

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানকে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্যের দ্বারা হয়রানি ও নির্যাতনের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

‎শনিবার(১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, শুক্রবার (১২ জুন) রাতে ঘটে যাওয়া এ ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন।

‎জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণকে অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য উল্লেখ করে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

‎বিসিবি বলেছে, জাতীয় দলের একজন খেলোয়াড়ের সঙ্গে এ ধরনের আচরণ অত্যন্ত দুঃখজনক এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বোর্ড। তদন্তে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

‎ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিসিবি নাঈম হাসান ও তার পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টির সুষ্ঠু সমাধানে চট্টগ্রামের সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে বোর্ড।

‎বিবৃতিতে বিসিবি আরো জানায়, খেলোয়াড়দের কল্যাণ, মর্যাদা ও অধিকার রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। নাঈম হাসানের ঘটনায় পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (০)





image

সাধারণ মানুষ পাশে না থাকলে ঘটনা অন্য রকম হতে পারত: ক্রিকে...

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামে পুলিশের হাতে মারধরের শিকার হওয়ার...

image

ব্রাজিলকে ‘আমরা ভয় পাই না’ হাকিমি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলতি আসরে আজ পাঁচবারের চ্যাম্পিয়...

image

এসআইসহ ২ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধরের ...

image

ইনজুরিতে বিপর্যস্ত মরক্কো, ব্রাজিল ম্যাচের আগে দুই পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ অভিযান শুরুর আগেই জোড়া ধাক্কা খেয়েছে মরক্কো। ই...

image

‎২০২৬ ফুটবল বিশ্বকাপ: চেক প্রজাতন্ত্রকে ২-১ হারিয়ে দুর্দা...

নিউজ ডেস্কঃ ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-কে ফু...

  • company_logo