• লিড নিউজ
  • আন্তর্জাতিক

সমঝোতার ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র-ইরান: আব্বাস আরাগচি

  • Lead News
  • আন্তর্জাতিক

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ আগামী কয়েকদিনের মধ্যে স্বাক্ষর হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক— এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার (১৩ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

‎আরাগচি বলেন, 'যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পাদনের সম্ভাবনা এর আগে কখনপ এতটা কাছাকাছি পৌঁছায়নি। সমঝোতা স্মারক চূড়ান্ত হলে নিজ নিজ দেশ থেকে ডিজিটাল স্বাক্ষর করবে উভয় পক্ষ। পরে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।'

‎প্রস্তাবিত স্মারকে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বলে জানান আরাগচি। বলেন, 'অন্তর্বর্তীকালীন চুক্তি বাস্তবায়িত না হলে কোনো পারমাণবিক আলোচনা শুরু হবে না। সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পর উভয় পক্ষ নতুন কোনো যুদ্ধ শুরু না করার অঙ্গীকার করবে। এরপর ৬০ দিনের মধ্যে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে, যার লক্ষ্য হবে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো।'

‎গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরুর পর সম্প্রতি আবার একে অন্যের ওপর হামলা চালায় ইরান ও যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার রাতেও ইরানে কঠোর হামলা চালানোর হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কিছুক্ষণ বাদেই আবার বলেন, তিনি হামলা চালাতে নিষেধ করেছেন। কারণ, দুই দেশের মধ্যে একটি চুক্তি প্রস্তুত। এরপরই সমঝোতা স্মারকের বিষয়টি সামনে আসে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

  • company_logo