• লিড নিউজ
  • জাতীয়

‎ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের প্রতিনিধি দলের বৈঠক

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন চীনের ইউনান পিপলস কংগ্রেসের প্রতিনিধিরা।

‎শুক্রবার (১২ জুন) চীন সফররত বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে চীনের ইউনান প্রদেশের কুনমিং-য়ে বৈঠকটি অনুস্থিত হয়।
‎
‎উক্ত বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সাথে ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির এমপি, আখতার হোসেন এমপি, খালেদ মাহমুদ শ্যামল এমপি, সুলতানা জেসমিন এমপি ও চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।
‎
‎অন্য দিকে চায়নার পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ( ইউনান সংসদের স্পিকার) ও কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং, তার সাথে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয় মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে, স্বাস্থ মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।
‎
‎উক্ত বৈঠকে ইউনান প্রদেশের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুপক্ষ একমত হন। বিশেষ করে, স্বাস্থ, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ, রোড ক্যানেকটিভিটি কিভাবে আরও বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে স্বাস্থ খাতে কীভাবে আরও বিনিয়োগ বৃদ্ধি করা যায় সে ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদের আদান প্রদানের বিষয়ে ঐক্যমত হয়।

মন্তব্য (০)





image

সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ গঠনে সহযোগিতা করুন: প্রত...

১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল জেলা ট...

image

নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না: ডাক ও টেলিযোগাযোগ...

২

টাঙ্গাইল প্রতিনিধিঃ নৈরাজ্য সৃষ্টিকারীদের কোনো ছাড় দেওয়া হবে...

image

বেটোপিয়া ইস্যুতে কড়া অবস্থানে বেসিস, বাতিল হতে পারে সদস্যপদ

৩

নিউজ ডেস্ক : ফ্রিল্যান্সিং খাতে বেটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা গু...

image

সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর পাঁয়তারা

৪

 নিউজ ডেস্ক : সিন্ডিকেটের কারসাজিতে ফের বাড়তির দিক...

image

সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ

৫

নিউজ ডেস্ক : দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্য...

  • company_logo