ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ ভারতের নয়া হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সড়ক পথে বাংলাদেশে পৌঁছেছেন। শুক্রবার (১২ জুন) সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। সেখান থেকে আজ ঢাকায় আসছেন দীনেশ ত্রিবেদী।
বেনাপোল স্থলবন্দরে নয়া এই হাইকমিশনারকে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত দেশটির উপ-হাইকমিশনার পবন বাধে। দীনেশ ত্রিবেদী বিদায়ী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন।
এদিকে, গতকাল বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শনের পর সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাংলাদেশে নিযুক্ত এই নতুন হাইকমিশনার।
তার মতে, বাংলাদেশ ও ভারতের সীমান্ত যেমন অভিন্ন, তেমনি স্বপ্নও অভিন্ন— তাই ভালোবাসা ও আন্তরিকতার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব।
এ সময় দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, তার একমাত্র অগ্রাধিকার হলো বাংলাদেশ ও ভারতের জনগণের সম্পর্ক।
নিউজ ডেস্ক : শিক্ষা খাতে রাষ্ট্রীয় বরাদ্দকে কোনো খরচ হি...
নিউজ ডেস্ক : আগামী বছরের প্রথম ছয় মাসের জ্বালানি চাহিদা মেটা...
নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘কৃ...
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আন্তর্জাতিক শ...
নিউজ ডেস্ক : চলতি অর্থবছরে দেশের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্...

মন্তব্য (০)