• লিড নিউজ
  • রাজনীতি

ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে: ডা. শফিকুর রহমান

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

‎নিউজ ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশের শেয়ারগুলো দ্রুত বৈধ ও প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া এবং এর ব্যবস্থাপনায় অন্যায় হস্তক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ইসলামী ব্যাংক হলো আস্থার একটি পিরামিড; এই পিরামিড ধসে পড়লে পুরো ব্যাংকিং ব্যবস্থার ওপর দেশের মানুষের অনাস্থা তৈরি হবে।
‎
‎মঙ্গলবার (৯ জুন) বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনে ৬৮ বিধিতে সাধারণ আলোচনার ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। দেশের অর্থনীতি, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং কোটি কোটি গ্রাহকের স্বার্থ রক্ষার লক্ষ্যে এই আলোচনার প্রস্তাব আনা হয়।
‎
‎ব্যাংকটির বিতর্কিত শেয়ারহোল্ডারদের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জবাবে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কীভাবে তারা শেয়ারহোল্ডার হয়েছেন সেটা পরে দেখা যাবে। একই সাথে বিগত ফ্যাসিস্ট আমলে ব্যাংকটিতে হওয়া অবৈধ নিয়োগের তীব্র সমালোচনা করে বিরোধীদলীয় নেতা বলেন, সামান্য কোনো নিয়মনীতি না মেনে, পত্রিকায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই বিগত আমলে ১০ হাজার কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর নিয়মের মধ্যে আনতে তাদের সবাইকে পুনরায় পরীক্ষায় বসার জন্য ডাকা হলেও, তারা কেউ পরীক্ষায় অংশ নেয়নি।
‎
‎দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অবদান ও বর্তমান ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, আমি হজের সফরে গিয়ে প্রবাসীদের মুখে এই ব্যাংক নিয়ে সরাসরি উদ্বেগের কথা শুনেছি। দেশের রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত হলে অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? সংকটের কারণে বর্তমানে মাত্র চার দিনে গ্রাহকরা ব্যাংকটি থেকে ৭০ হাজার কোটি টাকা তুলে ফেলেছেন।
‎
‎সবশেষে ব্যাংকিং খাতের বিপর্যয় ঠেকাতে প্রধানমন্ত্রীর সরাসরি দৃষ্টি আকর্ষণ করে বিরোধীদলীয় নেতা বলেন, আমি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অনুরোধ করব, কোনো পূর্বধারণা থেকে নয়, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটিকে বাঁচাতে হবে। এই ব্যাংক আগের জায়গায় ফিরে এলে পুরো ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা ফিরবে। এখনই ৫টি ব্যাংকের গ্রাহকরা রাস্তায় রাস্তায় ভিক্ষুকের মতো ঘুরছেন, আমানত ফেরত পাচ্ছেন না। ব্যাংকটি বাঁচুক, আমরা এটাই চাই।

মন্তব্য (০)





image

যারা আগুন-বোমাবাজি করছে, তারা স্বাধীনতা ও গণতন্ত্রের শত্র...

১

নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ...

image

‘উমামা ফাতেমা বিমানবন্দরে আটক’ খবর নিয়ে যা জানা গেল

২

নিউজ ডেস্ক : ‘দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে...

image

শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী

৩

নিউজ ডেস্ক : শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে দেশের গুপ্ত বা...

image

রাশেদ খানের পোস্ট: ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবারও...

৪

নিউজ ডেস্ক : ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে ছাত্রলীগ জামায়াত...

image

‎সংসদে নোটিশ-কথার গুরুত্ব দেওয়া হয় না বলেই রাজপথে বিরোধ...

৫

নিউজ ডেস্কঃ বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমা...

  • company_logo