• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র দায়ী: ইরান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই অভিযোগ করে বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনার জন্য যুক্তরাষ্ট্র সরাসরি দায়ী। তার মতে, ইসরাইলের কর্মকাণ্ডকে মার্কিন নীতির বাইরে আলাদাভাবে দেখা যায় না। 

এক সংবাদ সম্মেলনে বাঘেই ‘অঞ্চলে জায়নবাদী রাষ্ট্রের (ইসরাইল) কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই।’

তিনি আরও , ইসরাইলের সাম্প্রতিক পদক্ষেপগুলোর পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন ও নীতিগত ভূমিকা রয়েছে বলেই তেহরান মনে করে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি লঙ্ঘন করে রোববার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

রোববার রাতে ইসরাইলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড এক বিবৃতিতে বলেছিল, তারা যুদ্ধবিরতির লঙ্ঘনকে আর সহ্য করবে না। এর অংশ হিসেবেই মিসাইল ছোড়া হয়েছে। 

ইরানের এ হামলার পর সোমবার (৮ জুন) পালটা হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তেল আবিবের  এ হামলার জবাবে আবারো পালটা হামলা চালিয়েছে তেহরান। 

তথ্যসূত্র: আল জাজিরা

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo